শিরোনাম
মাদক নির্মূলে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি কঠোর অবস্থানেকৃষি কার্ডের আওতায় পুঠিয়াপ্রধানমন্ত্রী তারেক রহমান ও এমপি নজরুল ইসলাম মন্ডলের প্রতি কৃতজ্ঞতাদলীয় পরিচয়ে অপরাধ করলে "জিরো টলারেন্স" নীতিতে বিএনপি সংলাপ অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধায় আঞ্চলিক–বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশ: আপডেট:

সংলাপ, অংশীদারত্ব, পারস্পরিক শ্রদ্ধায় আঞ্চলিক–বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান।

পারস্পরিক শ্রদ্ধাবোধ, জোরালো সংলাপ এবং ফলপ্রসূ অংশীদারত্বের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের জাতীয় স্বার্থ সংরক্ষণ, অর্থনৈতিক সক্ষমতা ও স্থিতিশীলতা বৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত সংস্কার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার এবং স্বাস্থ্য ও শিক্ষার সার্বিক মানোন্নয়নের ওপর বিশেষ জোর দেন। একইসঙ্গে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ব্যবস্থার আধুনিকায়ন, পানি সম্পদ ও পরিবেশ সংরক্ষণ, রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে বাংলাদেশের অগ্রাধিকারগুলো তুলে ধরেন।

ভূরাজনীতি, প্রযুক্তি, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনীতি, পরিবেশের পরিবর্তন, মানব নিরাপত্তা এবং গণতন্ত্র ও সুশাসনের মতো সমসাময়িক আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে কাজ করা গবেষণা সংস্থা ‘সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ’ (সিজিএস) পঞ্চমবারের মতো এই আন্তর্জাতিক ফোরামটির আয়োজন করেছে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন।

আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বের শতাধিক রাষ্ট্র থেকে প্রায় ২০০ জন বিশেষজ্ঞ বক্তা, তিন শতাধিক প্রতিনিধি এবং এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী যুক্ত রয়েছেন।

উদ্বোধনী পর্বে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ ও মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক পলিসি মেকার, শিক্ষাবিদ, নিরাপত্তা বিশ্লেষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।